ব্লগার নীলাদ্রি হত্যায় দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতদের নাম, নাহিয়ান ও রানা। আজ বৃহস্পতিবার রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নৃশংসভাবে খুন করা হয় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে। তিনি নিলয় নীল নামে ব্লগে লিখতেন এবং গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। তিনি পূর্ব গোড়ানের একটি বাড়ির পাঁচতলায় দুই কামরার ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। ওই দিন চার ব্যক্তি এই বাসার ভেতরে ঢুকেই নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে। তাঁর মাথা ও ঘাড়ে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।