বড় ছেলের বিরুদ্ধে ছোট ছেলের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের কীর্তনশিল্পী প্রফুল্ল বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার রাতে রূপসা থানায় মামলা হয়েছে। নিহত প্রফুল্ল বিশ্বাসের বড় ছেলে প্রশান্ত বিশ্বাসকে (৩৩) একমাত্র আসামি করে মামলা করেছেন ছোট ছেলে সুশান্ত বিশ্বাস। তবে এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রফুল্ল বিশ্বাসের স্ত্রী আনারতি বিশ্বাস বলেন, ‘আমার বড় ছেলে প্রশান্ত বিশ্বাস প্রায়ই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করত। গত সোমবার সন্ধ্যায় সে আমাকে দা দিয়ে মারতে আসে। এরপর আমি ওই রাতে পাশের বাড়িতে আশ্রয় নিই। পরের দিন বাপের বাড়ি চলে যাই। পরে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে বাড়িতে আসি।’