বড় ভাইয়ের লাঠির আঘাতে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে গতকাল রোববার সকালে বড় ভাইয়ের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোসলেম উদ্দিন প্রধান (৬৫)।
পলাশবাড়ী থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, বসতবাড়ির উঠানে টিউবওয়েল ও রান্নার চুলা নিয়ে দীর্ঘদিন ধরে মোসলেম উদ্দিনের সঙ্গে তাঁর চাচাতো ভাই জোবেদ আলীর বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় জোবেদ আলী, তাঁর ছেলে আনারুল হক ও মোনারুল হক মিলে মোসলেম উদ্দিনকে মারধর করেন। একপর্যায়ে জোবেদ আলীর লাঠির আঘাতে মোসলেম উদ্দিন পরে যান। তাঁকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পরপরই জোবেদ আলী ও তাঁর ছেলেরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান।