বড়লেখায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়লেখা উপজেলায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ৩ মার্চ দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের নওয়াগ্রামের নিকেশ দাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা, সোনার গয়নাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘একটি ডাকাতির ঘটনা ঘটেছে। গিয়েছিলাম। এখনো মামলা হয়নি। বিষয়টি দেখতেছি।’