বড়লেখায় পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সুজানগর ইউনিয়নের রতুলি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার জিবার আহমদ, আবদুশ শহীদ ও বদরুল হক ওরফে বদই এবং বিয়ানীবাজার উপজেলার আবদুল আহাদ ও সুমন আহমদ। তাঁদের কাছ থেকে ছয়টি দা, ছোরা, রশি, তালা ও গ্রিল ভাঙার সরঞ্জাম জব্দ করা হয়।