ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধের জের ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শশ ধন বাউরী নামের এক ব্যক্তি তাঁর ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটায় চাতলাপুর চা বাগানের বাউরী টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে।

চাতলাপুর চা বাগান সূত্রে জানা গেছে, বাউরী টিলা শ্রমিক বস্তির স্মরণ বাউরী (৪৫) ও তাঁর স্ত্রী লতিকা বাউরীর (৩৮) মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে সাতটায় লতিকার ভাই শশ ধন বাউরী তাঁর ভগ্নিপতি স্মরণ বাউরীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর চা শ্রমিকেরা শশ ধনকে আটকে রাখেন। খবর পেয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং শশ ধনকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার রাতে বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে।