ভগ্নিপতির হাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান গ্রামে সমিতির ঋণের টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন তাঁর ভগ্নিপতি। আমিরুল ওই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
লালপুর থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বেসরকারি সংস্থা থেকে ৩০ হাজার টাকা ঋণ তুলে হাসিনা বেগম (২৫) তাঁর বোন প্রতিবেশী শিমা বেগমকে (৪৫) দিয়েছিলেন। কিন্তু সেই টাকা শিমা বেগম পরিশোধ না করে স্বামী ছাবেদুল ইসলামসহ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। হাসিনার ভাই আমিরুল ১৮ সেপ্টেম্ব বড় বোনের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে ভগ্নিপতি ছাবেদুল উল্টা লোকজন নিয়ে আমিরুলকে পিটিয়ে আহত করেন। এ সময় আমিরুল মরে গেছেন ভেবে ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে তাঁর মুখে বিষ ঢেলে দেন। খবর পেয়ে আমিরুলের বাড়ির লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল হাসপাতালে মারা যান। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে তাঁর লাশ দাফন করা হয়েছে।