ভটভটি উল্টে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় গত শুক্রবার রাতে কোরবানির গরুবাহী একটি ভটভটি উল্টে জয়নাল আবেদিন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সগুনা গ্রামের বাসিন্দা। কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মুগাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশুর হাট থেকে কোরবানির গরু কিনে ওই চার ব্যক্তি ভটভটিতে করে ফিরছিলেন। মুগাইপাড়া নামক স্থানে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই জয়নাল আবেদিন মারা যান। বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।