ভণ্ড কবিরাজের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে শাহেদ আলী (৫০) নামের এক ভণ্ড কবিরাজের বিরুদ্ধে স্বামীকে চিকিৎসার নাম করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী ওই কবিরাজকে আটক করে পুলিশে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচুপুর ইউনিয়নে।
শাহাদ আলীর বাড়ি পাশ্ববর্তী এলাকার জয়সাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের এক ব্যক্তি (৫০) দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি তাঁর পরিবার শাহাদ আলীর শরণাপন্ন হয়। তিনি তাঁদের বলেন, অসুস্থ ব্যক্তির রোগ নিরাময়ের জন্য তিন দিন গভীর রাতে নদী থেকে পানি আনতে হবে। গত মঙ্গলবার রাতে ওই কবিরাজ পানি আনতে নিয়ে যান গৃহবধূকে। পথে ধর্ষণ করেন ওই নারীকে। এ ঘটনা জানাজানির পর গতকাল শুক্রবার সকালে শাহাদকে থানায় সোপর্দ করা হয়।