ভবন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুল এলাকায় আজ রোববার সকালে ভবনের ওপর থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ওই গৃহবধূ ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত গৃহবধূর নাম মমতাজ বেগম (৩০)। তাঁর স্বামী আনিসুর রহমান পেশায় পত্রিকার এজেন্ট।


পুলিশ ও নিহত ব্য​ক্তির স্বামীর ভাষ্য, ফকিরাপুলে একটি ভবনের ছয়তলায় স্বামীসহ থাকতেন মমতাজ বেগম। আজ বেলা ১১টার দিকে তাঁর স্বামী কাজ শেষে বাড়ি ফেরেন। তাঁকে খাবার দিয়ে বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে চারতলায় যান মমতাজ। সেখান থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।


মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার ভট্টাচার্য প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।