প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন থানা এলাকায় গতকাল মঙ্গলবার নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. জামাল (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। ওই ভবনের এক কর্মকর্তার অভিযোগ, জামালকে ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কোনো তথ্য তারা পায়নি। রাত নয়টার দিকে পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, ‘হত্যার কোনো তথ্য এখনো পর্যন্ত পাইনি। তবে নিহত জামাল মাদকাসক্ত ছিলেন বলে আমরা শুনেছি।’