ভবনের ছাদে গাঁজার চাষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় একটি পরিত্যক্ত ভবনের ছাদ থেকে প্রায় নয় ফুট লম্বা একটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোস্টগার্ডের সদস্যরা ওই গাছটি জব্দ করেন। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার এ এম রাহাতুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে শহরের পানি উন্নয়ন বোর্ডের কলোনির একটি পরিত্যক্ত ভবনের ছাদ থেকে নয় ফুট লম্বা ওই গাঁজার গাছটি জব্দ করা হয়। দেড় থেকে দুই বছর ধরে ছাদে ওই গাছটির পরিচর্যা চলছিল। স্থানীয় কয়েকজন বখাটে নিয়মিত ওই গাছ থেকে গাঁজা সেবন ও বিক্রি করত।