ভবনের পার্কিংয়ে ফেনসিডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেগুনবাগিচায় একটি বহুতল আবাসিক ভবনের ভূতল পার্কিং থেকে চার বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ভবনের তত্ত্বাবধায়ক, নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দীন জানান, গতকাল শুক্রবার দুপুরে ওই আবাসিক ভবনের ভূতল গাড়ি পার্কিং থেকে চারটি বস্তায় রাখা ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই ভবনের একটি ফ্ল্যাটের ভাড়াটে মো. সাগর ওই ফেনসিডিলের ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ তাঁকে ধরতে পারেনি। তবে সাগরের ফ্ল্যাট থেকে তাঁর ভাই মো. বোরহান ও তাঁর স্ত্রী ইমা আক্তারকে আটক করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ভবনের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান, নিরাপত্তাকর্মী মো. হারুন ও শাহীনুরকে আটক করা হয়েছে।