ভর্তি পরীক্ষায় আবার জালিয়াতি, আটক ৭, বহিষ্কার ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবার ডিজিটাল জালিয়াতির ঘটনায় গতকাল সোমবার ছয় পরীক্ষার্থী ও এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও পরীক্ষার হলে নিজের কাছে মুঠোফোন রাখায় ৩৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে

 আটক শিক্ষার্থীরা মুঠোফোনের বার্তা দেখে ও ব্লুটুথ হেডফোনের মাধ্যমে শুনে উত্তরপত্র পূরণ করছিলেন।

গতকাল ছিল ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন। এর আগে রোববার পরীক্ষার প্রথম দিন জালিয়াতির ঘটনায় আটক দুই শিক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল ‘বি’ ইউনিটের পরীক্ষা ছিল। সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চার পালায় পরীক্ষা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ত মলোকমান হাকিম বলেন, ডিজিটাল জালিয়াতির আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে।