ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিট (সামাজিক বিজ্ঞান) অনুষদের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে জালিয়াতির অভিযোগে ১৭ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আমজাদ আলী প্রথম আলোকে বলেন, পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মুঠোফোনে জালিয়াতি করা এসব শিক্ষার্থীকে আটক করা হয়। আটক হওয়া শিক্ষার্থীরা মুঠোফেনের মাধ্যমে খুদেবার্তা পাঠিয়ে ও ফোন করে উত্তর জানার চেষ্টা করে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর থানায় হস্তান্তর করা হবে।