ভর্তিপরীক্ষায় জালিয়াতির ঘটনায় আটক ১২: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষায় বিভিন্ন জালিয়াতির মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একটি চক্রের ১২ জনকে আটক করেছে র্যাব।
পরীক্ষার হলে মুঠোফোনে অবৈধভাবে উত্তর সংগ্রহ করার অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার র্যাবের সদরদপ্তর থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। বিকেল চারটার দিকে র্যাব সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।