ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সদস্যরা এই অভিযান চালায়। পুলিশ বলছে, এরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। 

গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. জাহিদ হাসান ও এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম। তাঁদের কাছ থেকে পুলিশ প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন সেট, এসএমএস কনটেন্টসহ কল ডিটেইল রেকর্ড প্রিন্ট ও ৩০ হাজার টাকা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন জানিয়েছেন, তাঁরা ৩০ অক্টোবর ও ৬ নভেম্বরে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে টাকার বিনিময়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে বিক্রি করেন।
গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের উপকমিশনার (ডিসি-ডিবি) শেখ নাজমুল আলম, এডিসি মো. শাহজাহান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।