ভর্তি পরীক্ষায় চার শিক্ষার্থীকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় বিভিন্ন অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান জানান, গতকাল বেলা ১১টা থেকে এ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা শুরু হয়। এ সময় নাম লেখায় অসঙ্গতির কারণে শাহরিয়ার হোসাইনকে ও প্রশ্নপত্রে দাগ দেওয়ায় গৌতম চন্দ্র নামের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মাহবুবুর রহমান ও আব্দুল্লাহ মুকিত নামের দুই পরীক্ষার্থী পরস্পর দেখাদেখি করায় তাঁদের বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার ই ইউনিট ও ডি ইউনিটের পরীক্ষা হবে। আগামী ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের পরীক্ষা শেষ হবে।