প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) একটি শাখার ভল্ট ভেঙে দুই লাখ ৭৪ হাজার ৩৮১ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াহাট শাখা কার্যালয় থেকে ওই টাকা চুরি হয়। বালুয়াহাট শাখার ব্যবস্থাপক আবদুর রশিদ বলেন, গতকাল সকালে তিনি ব্যাংকে ঢুকে দেখেন, ভবনের গ্রিল ভাঙা, আসবাব এলোমেলো। তিনি বলেন, দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ভেঙে দুই লাখ ৭৪ হাজার ৩৮১ টাকা চুরি করেছে। গাইবান্ধা প্রতিনিধি