ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার সাগরপুর গ্রামে ছোট ভাই মো. সোলেমানের (৩৫) বাটালির (কাঠ খোদাইয়ের অস্ত্র) আঘাতে বড় ভাই মোশাররফ হোসেন (৪০) খুন হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সোলেমানসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এদিকে নিহত মোশারফ হোসেনের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দীন বলেন, ছাগলে গাছ খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোলেমান বড় ভাই মোশারফের বুকে বাটালি দিয়ে আঘাত করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।