ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখ নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুতাচ্ছির বিল্লাহ (২৩)। মুতাচ্ছির শ্যামনগর উপজেলার মানিকপুর গ্রামের আবুল কাসেম গাজীর ছেলে। নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বড় ভাই মাসুম বিল্লাহ বাজার থেকে আখ কিনে আনেন। আখ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে মাসুম বিল্লাহ লাঠি দিয়ে মুতাচ্ছিরের মাথায় আঘাত করলে তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা