প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামে গত শুক্রবার পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত ফেরদৌস হোসেন (৪০) গ্রামের সাহেদ আলীর ছেলে। এ ঘটনায় আহত ছোট ভাই দাউদ হোসেনকে (৩২) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাঁকে আটক করেছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি সিকদার আক্কাছ আলী জানান, পৈতৃক পুকুরে মাছ ধরা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাই দা নিয়ে একে অপরকে কুপিয়ে জখম করেন।