ভাইদের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার রসুলপুর গ্রামে পাওনা টাকা আদায় নিয়ে ভাইদের মারধরে এক ভাই নিহত হয়েছেন। তাঁর নাম ফজর আলী (২৫)।
থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, গতকাল সোমবার সকালে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের ফজর আলী নিজ বাড়ি থেকে চাচার বাড়ি যাচ্ছিলেন। তিনি বড় ভাই মজির উদ্দিনের বাড়ির সামনে গেলে ছোট ভাই নুর হোসেন, মা ফাতেমা বেগম ও মজির উদ্দিন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে ফজর আলী মাথায় আঘাত পান। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান। বড় ভাই মজির উদ্দিন বলেন, ‘আমি শুনেছি ফজর আলীর কাছে ছোট ভাইরা টাকা পাইত। সেই পাওনা টাকার জন্য মারপিট করে।’
এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় হত্যা মামলা হয়েছে।