ভাইবোনের মৃত্যু, মা আশঙ্কাজনক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে খাদ্যে বিষক্রিয়ায় অনিতা মালো (১২) ও সুব্রত মালো (৮) নামের দুই ভাইবোন মারা গেছে। গতকাল সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
একই হাসপাতালে চিকিৎসাধীন তাদের মা রেণু মালোর (৫২) অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের খাবারে বিষ মেশানোর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বিকেলে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রেণুর ভাশুর বাবলু মালো, তাঁর স্ত্রী আরনা মালো ও শ্যালিকা কণিকা মালো। ভাঙা থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।