ভাইবোনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলায় একটি পুকুর থেকে গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ঐশী (৬) ও রোমান (৫) ভাইবোন। এ ঘটনায় নিজের সন্তানদের হত্যার সন্দেহে পুলিশ শিশুদের বাবা ওয়ালিউল্লাহকে আটক করেছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, সদরের ঘাগড়া ইউনিয়নের সুহিলা গ্রামের বাসিন্দা ওয়ালিউল্লাহ পেশায় ট্রাকচালক। দাম্পত্য কলহের জের ধরে তিনি সোমবার রাতে নিজের দুই সন্তানকে পুকুরে ডুবিয়ে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য, ওয়ালিউল্লাহ প্রথমে ছেলেকে পানিতে ডুবিয়ে হত্যা করেন, পরে মেয়েকে দাদির বিছানা থেকে নিয়ে ডুবিয়ে মারেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।