ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে পুলিশ জাতীয় পার্টি (জাফর) জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আলীকে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ বিষয়ে মোহাম্মদ আলী শিকদার বলেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নেই। তিনি বুধবার সকালে জামিনে থাকা একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে।