ভাইস চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির ইউনুছ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে করা একটি নাশকতা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় এ পদক্ষেপ নেওয়া হলো।
১৭ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-১-এর জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। ইউএনও রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।