প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান সরকার বাদলকে কেন অপসারণ করা হবে না, তা ১০ কর্মদিবসের মধ্যে জানতে চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
পৃথক চিঠিতে নাশকতার মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহারের ১৭ জুন স্বাক্ষরিত দুটি চিঠি শাজাহানপুরে পৌঁছেছে। ইউএনও মোহাম্মদ রুবায়েত খান মন্ত্রণালয়ের দুটি চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।