প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আবদুছ ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে নান্দাইল মডেল থানার পুলিশ তাঁকে তাঁর গ্রামের বাড়ি উপজেলার রসুলপুর থেকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার সকালে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। আবদুছ ছালাম নান্দাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলার সরাতি হোছাইনীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হিসেবে কর্মরত। নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মারধর ও চাঁদা দাবি করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।