ভাইয়ের হাতে ভাই খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে রহমত আলী (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ভাই-ভাতিজাদের হামলায় তিনি খুন হন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ আলী নামের আরেক ভাই। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন বলেন, নিহত রহমত ও আহত মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামে। দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে তাঁদের সঙ্গে ভাই নূরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ শুক্রবার সকালে সীমানা মাপা শুরু হয়। একপর্যায়ে তাঁদের সঙ্গে নূরুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই ছেলেসহ নূরুল ধারালো অস্ত্র, লাঠি ও শাবল নিয়ে রহমত ও মোহাম্মদ আলীর ওপর হামলা করেন। ধারালো অস্ত্রের আঘাতে রহমত আলী ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে হামলায় আহত মোহাম্মদ আলীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।