ভাঙচুর-অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে সিলেট নগরে শোভাযাত্রা বের করে মহানগর ছাত্রলীগ। শোভাযাত্রা শেষে নগরের রিকাবিবাজার মোড়ে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় রিকাবিবাজারের পাঁচটি দোকানে ঢিল ছুড়ে ভাঙচুর চালানো হয়। ব্যবসায়ীরা এ ঘটনার প্রতিবাদে রিকাবিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন। এতে নগরের ভিআইপি সড়কসহ কেন্দ্রস্থলের চৌহাট্টা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সিলেটের কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ সেখানে গিয়ে ভাঙচুরকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন।