ভাঙারি দোকান থেকে পাঠ্যবই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুরোনো মালামালের দোকান (ভাঙারি দোকান) থেকে গত সোমবার বিপুল পরিমাণ বিনা মূল্যের নতুন পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষকে গতকাল মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা সদরে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ-সংলগ্ন দোকান থেকে বইগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, গত সোমবার সন্ধ্যার পর কয়েক ব্যক্তি দুটি রিকশাভ্যানে করে বইগুলো বিদ্যালয় থেকে বের করে। পরে সেগুলো ওই দোকানে নিয়ে যায়। সেখানে থাকা আদম আলী নামের এক ব্যক্তি বইগুলো মাপতে থাকে।
উদ্ধার করা বইয়ের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বাংলা সাহিত্য, রচনাসম্ভার ও উচ্চতর গণিত রয়েছে। এগুলোা আড়াই হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে জানা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম বলেন, নতুন শিক্ষাবর্ষের বই বিদ্যালয়ে আসায় গুদাম থেকে বইগুলো সরিয়ে রাখতে বলা হয়েছিল।