ভাঙ্গায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁর নাম আমজাদ আলী মীর। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর শেখপুরা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। আমজাদ আলীর ভাষ্যমতে, ১০-১৫ জনের ডাকাত দল তাঁর ছেলে সাগর মীরের ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর দেশীয় অস্ত্রের মুখে পাঁচ ভরি সোনার গয়না, ৫০ হাজার টাকা, টিভি, মুঠোফোন, ক্যামেরা ও কাপড়চোপড় নিয়ে যায়। ভাঙ্গা থানার ওসি মো. নাজমুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।