ভাঙ্গায় তরুণকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরেরচর বাজারে গতকাল বৃহস্পতিবার ক্যারম খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ফারুক ফকির (২৫) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ফারুককে বাঁচাতে এগিয়ে গেলে আক্তার খালাসী (৩০) ও জুয়েল (১৮) নামের আরও দুজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মামুন শিকদার (২৪) নামের একজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
ফারুক ফকির ভাঙ্গার তালকান্দা গ্রামের শাহ ফকিরের ছেলে। এ ঘটনায় শাহ ফকির ভাঙ্গা থানায় মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দুপুরে মামুন, ফারুক, আক্তার ও জুয়েল একসঙ্গে ক্যারম খেলছিলেন। একপর্যায়ে টাকা ভাগাভাগি নিয়ে উত্তেজনা দেখা দিলে মামুন তাঁর কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ফারুককে কোপ দেন। গুরুতর অবস্থায় ফারুককে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।