ভাঙ্গায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় ফুলমালা আক্তার (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ফুলমালা উপজেলার শাহমুল¬কদী গ্রামের আবু মুসা মুন্সির মেয়ে। তিনি ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, আজ বুধবার সকাল আটটার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল¬কদী গ্রামের বাড়ির পাশের একটি গাছে ওই কলেজছাত্রীকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে লাশ উদ্ধার করে এলাকাবাসী। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।