ভাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় প্রধান শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় পুলিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বাবুল আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করেন। পরে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের আশ্বাস পেয়ে তাঁরা মহাসড়ক থেকে সরে যান।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে মিজানুর রহমান বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে তারাইল এসএ দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সলিলদিয়া গ্রামের লাবু মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন তাকে কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী মিজানুর রহমানকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামলার প্রতিবাদে বেলা ১১টার দিকে পুলিয়া উচ্চবিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন।