ভাঙ্গুড়ায় এক ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুজাপাড়া গ্রাম থেকে গতকাল বুধবার মব্বেল হোসেন প্রামাণিক (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার জগাতলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি আমগাছের সঙ্গে মাফলার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলছিল। সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত ব্যক্তির স্ত্রী রাজিয়া খাতুন বলেন, সম্প্রতি তাঁদের ছেলে মানিক হোসেনের বিবাহবিচ্ছেদ হয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ চলছিল। ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার শর্তে বিষয়টির মীমাংসা হয়। মঙ্গলবার সন্ধ্যায় মব্বেল হোসেন ওই টাকা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন।
রাজিয়া খাতুনের দাবি, রাতে কেউ তাঁকে হত্যা করেছে। এরপর আত্মহত্যা বলে চালানোর জন্য গাছে লাশ ঝুলিয়ে রেখেছে।