ভাটারায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম ভাটারায় গত রোববার রাতে পাখি (২৪) নামের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অসুস্থতা ও স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণে এই তরুণী আত্মহত্যা করেছেন।

ভাটারা থানা-পুলিশ জানিয়েছে, মা-বাবা ও ভাইবোনদের সঙ্গে পশ্চিম ভাটারার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন পাখি। কাজ করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়। তিন বছর আগে নিজের পছন্দে বিয়ে করেছিলেন। এক বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। বেশ কিছুদিন থেকে তিনি জন্ডিস, টাইফয়েডসহ নানা রোগে ভুগছিলেন। ভাটারা থানার এসআই জাকির হোসেন বলেন, অসুস্থতার কারণে ওই তরুণী পোশাক কারখানার কাজটি দুই মাস আগে ছেড়ে দিয়েছিলেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, রোববার রাত আটটার দিকে এই তরুণীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।