ভাটারায় নারীর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা এলাকা থেকে এক নারীর হাত-পা বাঁধা গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে কোকাকোলা ঢালি বাড়ি সড়কের পাশে কার্টনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ
প্রতীকী ছবি

র‍্যাবের ফরেনসিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্ত করে। র‍্যাব জানায়, ওই নারীর নাম মোছা. শিপন আখতার (৩০)। তিনি বগুড়ার সোনাতলার বাসিন্দা মো. আবদুল কুদ্দুসের মেয়ে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ওই নারীর পরিচয় শনাক্তের পর সংশ্লিষ্ট জেলায় খবর পাঠানো হয়েছে। সেখান থেকে তথ্য আসলে ওই নারীর বিষয়ে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, ‘যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, সেখানকার কেউ ওই নারীকে চেনে না । আমাদের ধারণা, অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।’