ভাটারায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারা এলাকায় ১২ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে আজ মঙ্গলবার ভাটারা থানায় মামলা হয়েছে। মামলায় সাহাবুদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার পর বিকেলে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা লাল মিয়া জানান, মেয়েটি একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করে সেখানে আটকে রাখে বলে অভিযোগ করা হয়েছে। আশপাশের লোকজন বিষয়টি টের পেলে ওই ব্যক্তি পালিয়ে যান। সেখান থেকে মেয়েটি বাসায় ফিরে তার বাবা-মাকে জানায়। তদন্তকারী কর্মকর্তা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।