ভাতিজার রামদার কোপে আহত চাচার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভারগাঁও গ্রামে ভাতিজার রামদার কোপে আহত এক ব্যক্তি গতকাল শনিবার মারা গেছেন। উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আয়নাল হক (৩৮)। তাঁর স্ত্রী সখিনা বেগম বলেন, পারিবারিক কলহের জের ধরে গত সোমবার তাঁর স্বামী আয়নাল হকের সঙ্গে তাঁর ছোট ভাই আবদুল হক ও ভাতিজা মাসুম মিয়ার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মাসুম মিয়া রামদা দিয়ে আয়নাল হকের মাথায় কোপ দেয়। গুরুতর অবস্থায় আয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান।