ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে গতকাল রোববার সকালে মাত্র চার হাজার টাকার জন্য ভাতিজার লাঠির আঘাতে খুন হয়েছেন চাচা আবু সাঈদ (৪৬)। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, এ ঘটনায় আবু সাঈদের বড় ভাই আবদুস সামাদ বাদী হয়ে দুই ভাতিজাসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচাতো ভাই জয়নাল আবেদীন ও দুই ভাতিজাসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
বড়াইগ্রাম থানা ও এলাকাবাসী সূত্র জানায়, সম্প্রতি আবু সাঈদের বড় ভাই আবদুস সামাদ তার চাচাতো ভাই জয়নাল আবেদীনের কাছে ১০ কাঠা জমি বিক্রি করে। বিক্রির সময় রেজিস্ট্রির খরচ বিক্রেতা আবদুস সামাদকে দিতে হবে বলে জয়নাল আবেদীন দাবি করে। দাবি মোতাবেক নয় হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট চার হাজার টাকা নিয়ে বিরোধ দেখা দেয়। গতকাল রোববার সকালে জয়নাল আবেদীনের সন্তানেরা ওই টাকার জন্য আবদুস সামাদের ওপর হামলা করে। খবর পেয়ে আবদুস সামাদের স্ত্রী-পুত্র ও ছোট ভাই আবু সাঈদ এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও এলোপাতাড়ি মারপিট করে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু সাঈদ ঘটনাস্থলেই মারা যান।