ভাতিজার হাতে চাচা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল সাদেক (৪৭)। তিনি তালা উপজেলার চৌগাছা গ্রামের বাসিন্দা ছিলেন।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ খুলনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত আবদুল সাদেকের ছেলে আশিকুর রহমান বলেন, আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই শেখ শাহ আলমের ভিটাবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার কথা-কাটাকাটির একপর্যায়ে শাহ আলম আমার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকাল আটটার দিকে তিনি মারা যান।