ভান্ডারিয়ার দুই বাড়িতে হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের দুই বাড়িতে সশস্ত্র হামলা ও দুজন গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত রোববার রাতে গ্রামের পান্না তালুকদার বাদী হয়ে একই গ্রামের শাহ আলমকে (৪৫) প্রধান আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
পুলিশ জানায়, উপজেলার ইকড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পান্না তালুকদার এবং একই এলাকার হারুন অর রশিদের বাড়িতে গত শনিবার দিবাগত রাতে ২৫ থেকে ৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে হারুন অর রশিদের ভাইয়ের স্ত্রী মেরিনা বেগম (৩৬) ও ভাতিজি রোজিনা আক্তার (১৩) গুলিবিদ্ধ হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানান, এ ঘটনায় পান্না ও হারুনকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহ আলমকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।