ভান্ডারিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় জালাল হাওলাদার (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত জালাল হাওলাদার উত্তর পৈকখালী গ্রামের মৃত আবদুল কাদের হাওলাদারের ছেলে।
পুলিশ, হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জালাল হাওলাদারের সঙ্গে পাশের সরদারপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. মারুফের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। গতকাল সন্ধ্যায় জালালকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মারুফ। এরপর মারুফ ধারালো অস্ত্র দিয়ে জালাল হাওলাদারকে কুপিয়ে জখম করে একটি মাঠের মধ্যে ফেলে চলে যান। জালালের চিৎকার শুনে স্বজনেরা তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। নিহত জালাল এক সন্তানের জনক।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফকরুল ইসলাম বলেন, সন্ধ্যা সাতটার দিকে জালালকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে ধারালো অস্ত্রের জখম রয়েছে।