ভাবি খুন, দেবর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নূর জাহান বেগম (৪৫) নামের এক নারী তাঁর দেবরের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দেবর নজরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে। আজ রোববার দুইটার দিকে উপজেলার গড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নূর জাহান বেগম ওই গ্রামের সৈয়দ জামান খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সৈয়দ জামান খানের সঙ্গে তাঁর ভাই নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ দুপুরে তাঁদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় নজরুল তাঁর ভাইয়ের স্ত্রী নূর জাহানকে লোহার শাবল দিয়ে আঘাত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নূর জাহানের বড় ভাই আকবর আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।