ভাবির পা বিচ্ছিন্ন করে দিলেন দেবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে এক গৃহবধূর পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঝগড়ার একপর্যায়ে ওই গৃহবধূর স্বামীর ভাই কাজটি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাঁকেসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার উত্তর পুমদী গ্রামের মো. ফেরদৌস মিয়ার স্ত্রী রানু বেগমের (৪০) সঙ্গে ফেরদৌসের ভাই বিল্লাল হোসেনের ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল রানুর ডান পায়ের গোড়ালির ওপর রামদা দিয়ে সজোরে কোপ দেন। এতে রানুর পায়ের ওই অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বলেন, ওই গৃহবধূ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এ ঘটনায় রানুর স্বামী ফেরদৌস মিয়া আজ বুধবার বিল্লাল (৩৮) ও তাঁর স্ত্রী কুলসুম আক্তারকে (৩৪) আসামি করে হোসেনপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন...
সাভারে দেবরের হাতে বৌদি খুন