ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় আটক ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় শিশুসহ ২৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের পূর্ণ মণ্ডল (৪৮), নড়াইলের কাজল রানা ঘোষ (৪০), কুমিল্লার সাদ্দাম (২১), নাটোরের আজমল সরদার (২৬), গোপালগঞ্জের লোপা বিশ্বাস (১৮), ইশা (২), চাঁদপুরের আমিনুল ইসলাম (২৮), রুবেল মৃধা (২১), রাজবাড়ীর রুবেল প্রামাণিক (২৫), কুমিল্লার হুমায়ন কবীর (৩০), মাগুরার শিল্পী (৩০), পারুল (৩২), পুল মিয়া (৪০), বরিশালের তানিয়া (৩৮), বাগেরহাটের কাদের আকন (৩৪), রেজাউল (৩০), দিদার শেখ (৩২), মাহাফুজা (২০), নড়াইলের শাহানা বেগম (২৫), জুঁই (৮), যশোরের মালতী পাল (৪০), চৌগাছা উপজেলার শেফালী (২৫), রওশন আরা (৩৫) ও শরিয়তপুরের পাখি (২২)।
পুলিশ ও বিজিবি জানায়, আটক প্রায় সবাই ভারতের বিভিন্ন শহরে বাসাবাড়ি ও শিল্পকারখানায় কাজ করতেন।