ভারত হয়েও মাদক আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পাশাপাশি ভারত সীমান্ত দিয়েও আসছে মাদকদ্রব্য। মাদকের এই প্রবেশ ঠেকাতে কাল বুধবার থেকে ভারতে শুরু হওয়া দুই দিনের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার (গোয়েন্দা) বলেন, বিভিন্ন সময় ভারতীয় সীমান্ত এলাকায় মাদকদ্রব্য জব্দের ঘটনা থেকে ধারণা করা যায় ভারতীয় সীমান্ত দিয়েও মাদক আসে। তিনি বলেন, ইয়াবা তৈরির কাঁচামাল সিডোএফিড্রিন দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি ভারত থেকে আমদানি করে। আমদানির পর এই কাঁচামাল বেহাত হয় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।