ভারতীয় ওষুধ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতে তৈরি প্রায় কোটি টাকা মূল্যের ওষুধ আটক করেছে। গতকাল শনিবার ভোরে মাগুরার কাটাখালী বাজারে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়। দুপুরে চুয়াডাঙ্গার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ওষুধশিল্পকে ধ্বংস করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র এই অপতৎপরতা চালিয়ে আসছে।